বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিনিয়োগকারীদের হতাশ করলো প্রিমিয়ার ব্যাংক
spot_img
spot_img

বিনিয়োগকারীদের হতাশ করলো প্রিমিয়ার ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিনিয়োগকারীদের হতাশ করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ৮ টাকা ৫ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় ১ টাকা ৯ পয়সা আয় হয়েছিল।

সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২৮ টাকা ৬৩ পয়সা, যা আগের বছর মাইনাস ৪ টাকা ৫৫ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৫৯ পয়সা।

আগামী ৮ জুলাই, সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ৩ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments