শুক্রবার, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদবিনিয়োগকারীর জন্য কৌশল ও টুলস অপরিহার্য: ডিএসই পরিচালক
spot_img
spot_img

বিনিয়োগকারীর জন্য কৌশল ও টুলস অপরিহার্য: ডিএসই পরিচালক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে সফল বিনিয়োগের জন্য শুধু মৌলিক বিশ্লেষণই যথেষ্ট নয়, বরং বিনিয়োগ কৌশল ও আধুনিক টুলসও সমানভাবে গুরুত্বপূর্ণ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন এই তিনটি বিষয়কে পারস্পরিকভাবে সম্পর্কিত এবং সফলতার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন।

ডিএসই ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ‘ফান্ডামেন্টাল এনালাইসিস, ইনভেস্টমেন্ট টেকনিকস অ্যান্ড টুলস’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ডিএসই।

মিনহাজ মান্নান ইমন তার বক্তব্যে বলেন, শেয়ারবাজার অন্য যেকোনো পেশার মতো নয়; এখানে ভুল বিনিয়োগের সিদ্ধান্ত আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তাই সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে মৌলিক বিশ্লেষণ, কৌশল এবং আধুনিক টুলস সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে ডিএসই নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের মূল লক্ষ্য হলো একটি স্বচ্ছ, আধুনিক এবং বিনিয়োগবান্ধব শেয়ারবাজার গড়ে তোলা, যেখানে বিনিয়োগকারীরা পূর্ণ আস্থা ও নিরাপত্তার সঙ্গে বিনিয়োগ করতে পারবেন। ডিএসইর এই পরিচালক বিশ্বাস করেন, এই কর্মশালায় অর্জিত জ্ঞান অংশগ্রহণকারীদের একজন দায়িত্বশীল ও সচেতন বিনিয়োগকারী হতে সহায়তা করবে এবং দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তা বিশেষভাবে কাজে আসবে।

এই কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জোবায়েদ আল মামুন হাসান, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের হেড অব ইক্যুইটি রিসার্চ তানি কুমার রয়, শান্তা সিকিউরিটিজ লিমিটেডের হেড অব রিসার্চ স্ট্র্যাটেজিক প্ল্যানিং এস এম গালিবুর রহমান এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের হেড অব রিসার্চ অ্যান্ড ইনভেস্টমেন্ট এ. কে. এম ফজলে রাব্বি।

প্রশিক্ষকরা ম্যাক্রো এনালাইসিস, কোম্পানি এনালাইসিস, ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক অ্যান্ড ইন্ডাস্ট্রি এনালাইসিস এবং ভ্যালুয়েশন ফান্ডামেন্টাল মেথড নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের সামনে এর বিভিন্ন দিক তুলে ধরেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments