বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিনিয়োগকারীদের বিওতে বোনাস পাঠিয়েছে ৭ কোম্পানি
spot_img
spot_img

বিনিয়োগকারীদের বিওতে বোনাস পাঠিয়েছে ৭ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারী ওনার্স (বিও) হিসাবে বোনাস পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি ও ওটিসি মার্কেটের ১ কোম্পানি। এগুলো হলো: জিপিএইচ ইস্পাত, ড্রাগন সোয়েটার, বঙ্গজ, স্ট্যাইল ক্রাফট, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, রহিম টেক্সটাইল লিমিটেড এবং ওটিসি মার্কেটের তমিজ উদ্দিন টেক্সটাইল। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, ৩০ জুন,২০১৯ সমাপ্ত হিসাব বছরে রহিম টেক্সটাইল ৩০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ স্টক। স্ট্যাইল ক্রাফট ১৫০ শতাংশ স্টক। জিপিএইচ ইস্পাত ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। যার ৫ শতাংশ স্টক। ড্রাগন সোয়েটার ১০ শতাংশ স্টক। বঙ্গজ ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর ৫ শতাংশ স্টক। ইন্ট্রাকো রি-ফুয়েলিং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিলো।

এছাড়া ওটিসি মার্কেটের তমিজ উদ্দিন টেক্সটাইল ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে ২৭ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিলো।

ডেইলি শেয়ারবাজার.কম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments