রবিবার, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedবিনিয়োগকারীদের সঙ্গে মামুন এগ্রোর প্রতারণার অভিযোগ: জন্ম নিল আরেক রিংসাইন
spot_img
spot_img

বিনিয়োগকারীদের সঙ্গে মামুন এগ্রোর প্রতারণার অভিযোগ: জন্ম নিল আরেক রিংসাইন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের রিং সাইন টেক্সটাইল লিমিটেডের প্রতারণার কাহিনী কম-বেশি সবারই জানা। বাজারের কোন গ্রুপটি এ কোম্পানিকে তালিকাভুক্ত করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছে তাও এখন ওপেন সিক্রেট। এবার সেই একই গ্রুপ করে কাজ করছে পুঁজিবাজারের এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া মামুন এগ্রো প্রডাক্টস লিমিটেডকে ঘিরে। পার্থক্য শুধু ইস্যু ম্যানেজারের নাম পরিবর্তন।

তথ্যানুসন্ধানে জানা যায়, মামুন এগ্রো প্রডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মো: মামুনুর রশিদ এবং তার স্ত্রী কোম্পানি চেয়ারম্যান নাসরিন জাহান মামুনের নামে সর্বপ্রথম যথাক্রমে ৬০ এবং ৪০ শতাংশ শেয়ার ধারণ করে সর্বমোট ১০ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানি গঠন করা হয়। এরপর পুঁজিবাজারে তালিকাভুক্তির পরিকল্পনা হাতে নিয়ে ২০১৯ সালের ৩০ মার্চ তাদের দুই মেয়ে তাসনিম তামান্না এবং তাবাসসুম জান্নাত নোভাকে যথাক্রমে ২ লাখ ৫০ হাজার এবং ১ লাখ ৪৯ হাজার শেয়ার ইস্যুর মাধ্যমে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে পরিশোধিত মূলধন বাড়ানো হয় ৯ কোটি ৮৯ লাখ টাকা। এর আগে কোম্পানির কোন ডিভিডেন্ড রেকর্ড না থাকলেও একই বছর ২৭ ডিসেম্বর বোনাস শেয়ার ইস্যু করে আরো ৫ কোটি ৪৫ লাখ ১৪ হাজার টাকার পরিশোধিত মূলধন বাড়ানো হয়। এছাড়া তার তিন দিন পর ওই বছরেই আরো ২৪ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার টাকার মূলধন বাড়িয়ে সর্বমোট পরিশোধিত মূলধন ৪০ কোটিতে উন্নীত করা হয়। অর্থাৎ পুঁজিবাজারে আসার জন্য এমনভাবে শেয়ার বাড়ানো হয় যাতে পরিচালকদের হাতে ৩০ শতাংশ শেয়ার থাকে। অন্যদিকে ১০ লাখ টাকার কোম্পানি হয়ে যায় ৪০ কোটি টাকা!

কিন্তু একটি ৪০ কোটি টাকা মূলধনের কোম্পানির অফিস ও ফ্যাক্টরীর অবস্থা সাধারণত যেমন হয় মামুন এগ্রোর ক্ষেত্রে হয়েছে পুরোই বিপরীত। কোম্পানির অফিসে যেমন হাতে গোনা কয়েকজন কর্মকর্তা; ফ্যাক্টরীতেও তেমন। একটি ৪০ কোটি টাকার কোম্পানির মেশিনারিজ, প্রডাক্ট প্যাকেজিংয়ের চিত্র নিচে দু’টি ভিডিও’র মাধ্যমে তুলে ধরা হলো:

বিশেষজ্ঞদের অভিমত, সাধারণ একটি জৈব সার বানানো কোম্পানির জন্য ৪০ কোটি টাকা লাগে কিনা। এরপর বাজার থেকে আরো ১০ কোটি টাকা উত্তোলনের পর পেইড আপ বেড়ে দাঁড়াবে ৫০ কোটিতে। এর আগে রিং সাইন টেক্সটাইল লিমিটেডকে একইভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত করিয়ে প্লেসমেন্টসহ বিভিন্ন মাধ্যমে বিপুল অর্থ একটি গ্রুপ হাতিয়ে নিয়েছে। সেই একই গ্রুপ মামুন এগ্রোকে তালিকাভুক্ত করিয়ে বিপুল পরিমাণ অর্থ বাজার থেকে হাতিয়ে নেওয়ার পায়তারা করছে। যে কোম্পানির প্রডাক্ট বাজারে চলে কিনা সেটা জানা নাই। সে কোম্পানি কাদের উদ্দেশ্য সাধনে তালিকাভুক্তির অনুমোদন পায় সেটিই প্রশ্নবিদ্ধ। এ ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দ্রুত তদন্ত করা উচিত। এছাড়া পুঁজিবাজারে যেন আরেকটি রিং সাইন তালিকাভুক্ত হয়ে বিনিয়োগকারীদের পথে বসাতে না পারে সেজন্য নিয়ন্ত্রক সংস্থার অনতিবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তারা।

এদিকে উল্লেখিত বিষয় ছাড়াও প্লেসমেন্ট ইস্যুসহ আরো কারসাজির ভেতরগত বেশকিছু বিষয় নিয়ে মামুন এগ্রোর মন্তব্য জানতে বেশ কিছুদিন ঘুরেও কোম্পানি সচিব মো: আবুল কালাম আজাদের দেখা পাওয়া যায়নি। সর্বশেষ গত ২৪ জানুয়ারি তার দেওয়া সময় অনুযায়ী সরেজমিনে অফিসে দেখা করতে গেলেও তিনি অফিসে নেই বলে জানিয়েছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments