ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিয়ে করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। পারিবারিকভাবে এ অভিনেতা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ।

বিয়ের বিষয়টি জানিয়ে পলাশ গণমাধ্যমকে জানান, বাবা মায়ের পছন্দকে প্রাধান্য দিয়েছি। আলহামদুলিল্লাহ্, দাম্পত্যজীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় পরষ্পরের অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি।পলাশ আরও জানান পারিবারিক ভাবে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা ছাড়া কেউ ছিলেন না। আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে তাদের।
জানা যার, পলাশের দূরসম্পর্কের আত্মীয় নাফিসা রুম্মান মেহনাজ। পূর্বপরিচিত থাকায় পলাশ তার বাবা মায়ের পছন্দেই নাফিসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। গত বছরের নভেম্বরে পরিবারের কথায় নাফিসার সাথে পরিচিত হন পলাশ। তখন জানতে পারেন, অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার অনেক আগে থেকে নাফিসা তাকে পছন্দ করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.





























Recent Comments