বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মালালা ইউসুফজাই
spot_img
spot_img

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মালালা ইউসুফজাই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চুপিসারে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নোবেলজয়ী পাকিস্তানি কন্যা মালালা ইউসুফজাই। ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের সঙ্গী অপর মালিকের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন মালালা। অসর পাক ক্রিকেট বোর্ডের কর্তা। বার্মিংহামে বসেছিল মালালা, অসরের বিয়ের আসর। উপস্থিত ছিলেন শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়রা। নোবেলজয়ীর বিয়ের আসরে জাঁকজমক ছিল না। ছিমছাম আবহেই বিয়ে সারলেন তিনি।

টুইট করে নিজের বিয়ের খবর জানিয়েছেন মালালা। বিয়ের আসরের কিছু ছবি শেয়ার করে মালালা লিখেছেন, ‘আমার জীবনের অন্যতম মূল্যবান একটি মুহূর্ত। আজীবন একসঙ্গে বেঁধে থাকার জন্য অসর ও আমি আজ গাঁটছড়া বাঁধলাম। বার্মিংহামের বাড়িতে ঘরোয়া নিকাহ অনুষ্ঠান আমরা বিশেষভাবে উদযাপন করছি।’
বিয়ের সাজে অতিরিক্ত চাকচিক্য ছিল না। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজে সেজেছিলেন মালালা। মাথায় ছিল ওড়না। অসরের পরনে ছিল স্যুট। মা, বাবা এবং অসরের সঙ্গে কিছু বিশেষ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মালালা।
পাকিস্তানে মেয়েদের শিক্ষা নিয়ে সোচ্চার হওয়ায় ২০১২ সালে তালিবানের হাতে গুলিবিদ্ধ হন মালালা। মাত্র ১৬ বছর বয়সে মালালা রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা দেন। ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় মালালাকে। ২০২০ সালে টেক্সাসে মালালার নামে স্কুল উদ্বোধন হয়। তাঁর জীবনের নতুন অধ্যায়ের কথা ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভাসিয়েছেন লক্ষ লক্ষ অনুরাগীরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments