ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। আগের বছর আয় ছিল ৪৬ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩২ টাকা ১৬ পয়সা।
আগামী ২৩ ডিসেম্বর, ২০২৪ সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর, ২০২৪।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments