বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিরাট পরিবর্তন আর্জেন্টিনা দলে
spot_img
spot_img

বিরাট পরিবর্তন আর্জেন্টিনা দলে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফাইনালিসিমা জেতার পর এবার এস্তোনিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ফুটবল দল।রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় স্পেনের প্যাম্পলোনায় হবে ম্যাচটি।এই ম্যাচে একগাদা পরিবর্তনের আভাস দিয়েছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি।

 

হাঁটুর ইনজুরির কারণে আগেই ছিটকে গেছিলেন দলের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পাশাপাশি ইনজুরির কারণে এস্তোনিয়ার বিপক্ষে খেলতে পারবেন না মিডফিল্ডার লেয়ান্দ্র পারেদেস ও ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোররেয়া।অধিনায়ক লিওনেল মেসিকে দলে রেখে বাকি সবাইকেই বিশ্রামে রাখতে পারেন তিনি। তবে মেসির সঙ্গে শেষ ম্যাচ খেলা গুইদো রদ্রিগেজকেও শুরুর একাদশে দেখা যেতে পারে।

উল্লেখ্য, ইতালির বিপক্ষে খেলা দলের অন্যদেরও শুরুর একাদশে রাখছেন না স্কালোনি। মূলত নিজেদের বেঞ্চের শক্তি পরখ করে নিতেই দলের অনিয়মিত খেলোয়াড়দের মাঠে নামানোর পরিকল্পনা করেছে আলবিসেলেস্তেরা। এই ম্যাচে অভিষেক হতে পারে মার্কো সেন্সির।

এস্তোনিয়ার বিপক্ষে আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ হলো: ফ্রাংকো আরমানি/জেরোনিমো রুল্লি, গনজালো মন্টিয়েল, জার্মান পেজ্জেল্লা, লিসান্দ্রো মার্টিনেজ/মার্কোস সেন্সি, মার্কোস আকুনা, এজেকুয়েল পালাসিওস, গুইদো রদ্রিগেজ/অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আলেজান্দ্রো গোমেজ/অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হোয়াকিন কোররেয়া/হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেজ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments