সোমবার, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিলাসবহুল গাড়ি থেকে সুপারবাইক, জন আব্রাহামের গ্যারেজে যা যা রয়েছে
spot_img
spot_img

বিলাসবহুল গাড়ি থেকে সুপারবাইক, জন আব্রাহামের গ্যারেজে যা যা রয়েছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জন আব্রাহাম— একাধারে অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক ও মডেল। ২০০৩ সালে ‘জিস্‌ম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। তবে এর পরের বছরই ব্লকবাস্টার সিনেমা ‘ধুম’-এ অভিনয় করে তিনি রাতারাতি সবার নজর কাড়েন।

অভিনয় ও নিখুঁত শারীরিক ফিটনেসের পাশাপাশি গাড়ি ও বাইকের প্রতি তার তীব্র অনুরাগের কথা কারও অজানা নয়। ইন্ডাস্ট্রির অন্যতম বড় ‘পেট্রোলহেড’ বা অটোমোবাইল প্রেমী হিসেবে নামডাক রয়েছে তার।

নিউজ ১৮ কে দেওয়া এক সাক্ষাৎকারে জন নিজেই প্রকাশ করেছিলেন, গ্যারেজে থাকা প্রিয় বাইকগুলো নিয়ে গভীর রাতে মুম্বাইয়ের শান্ত রাস্তায় রাইডে বের হওয়া তার কাছে যেন প্রেমিকার সঙ্গে ডেটে যাওয়ার মতো!

বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্কের বিলাসবহুল গাড়ি ও মাথা নষ্ট করা সব সুপারবাইকের কালেকশন নিয়ে ভক্তদের আগ্রহ থাকে সবসময় তুঙ্গে।

আজ কোটি টাকার সুপারকারের মালিক হলেও জনের শুরুটা হয়েছিল বেশ সাধারণ। উপার্জনের মুখ দেখার পর তার কেনা প্রথম গাড়ি ছিল ‘টাটা সিয়েরা’।

এরপর এসইউভির প্রতি ভালোলাগা থেকেই কেনেন টয়োটা প্রাডো ও বিলাসবহুল অডি কিউ৭।

তবে তার হৃদয়ের সবচেয়ে কাছের গাড়ি হলো ‘মারুতি জিপসি’। ছোটবেলায় জনের বাবা একটি জিপসি বুক করেছিলেন, যা পরে আর নেওয়া হয়নি। তাই জিপসিকে নিজের ‘হারিয়ে যাওয়া প্রেম’ আখ্যা দিয়ে পরে নিজেই সেটি কিনে গ্যারেজে এনেছিলেন এই তারকা।

সুপারকারের জগতে জনের অভিষেক ঘটে ‘ল্যাম্বরগিনি গ্যালার্দো’ দিয়ে। শোরুমে গাড়িটি দেখেই প্রেমে পড়ে যান তিনি। পরে নিজের পছন্দমতো গাড়িটিকে সম্পূর্ণ অল-ব্ল্যাক লুকে কাস্টমাইজ করেন।

২০১৬ সালে জনের গ্যারেজে যুক্ত হয় ‘নিসান জিটি-আর ব্ল্যাক এডিশন’। আন্তর্জাতিক ফ্যাশন সাময়িকী জি-কিউ -এর রিপোর্ট অনুযায়ী, সেই সময়ে পুরো ভারতে এই মডেলের মাত্র একটি গাড়িই এসেছিল, যার মালিক ছিলেন খোদ জন!

২০০৪ সালের সুপারহিট সিনেমা ‘ধুম’-এ জনের ব্যবহৃত লাল-কালো রঙের ১৩০০ সিসির সুজুকি হায়াবুসা বাইকটির কথা নিশ্চয়ই মনে আছে? প্রযোজনা প্রতিষ্ঠান ‘যশ রাজ ফিল্মস’ নিশ্চিত করেছিল, সিনেমায় ব্যবহৃত সেই কালজয়ী বাইকটি আসলে সিনেমার কোনো প্রপ্স ছিল না, ওটা ছিল জনের নিজের ব্যক্তিগত বাইক!

জন আব্রাহামের সুপারবাইক ও বিলাসবহুল যানবাহনের সংগ্রহ যেকোনো বাইকপ্রেমীকে তাক লাগিয়ে দেওয়ার মতো। তার গ্যালেটে শোভা পাচ্ছে ‘কাওয়াসাকি নিনজা জেডএক্স-১১’, যা তার জীবনের শুরুর দিকের অন্যতম প্রিয় বাইক।

এ ছাড়া ‘ইয়ামাহা ওয়াইজেডএফ-আর১’ তাকে বাইকার হিসেবে এক অনন্য ও আলাদা পরিচয় এনে দিয়েছে।

ক্রুজার লাভারদের পছন্দ হিসেবে তার গ্যারেজে রয়েছে অন্যতম শক্তিশালী ‘ইয়ামাহা ভি-ম্যাক্স ১৭০০ সিসি’।

শুধু বাইকই নয়, চার চাকার সংগ্রহে ২০১৯ সালে যুক্ত হয় ‘ইসুজু ডি-ম্যাক্স ভি-ক্রস’ নামক শক্তিশালী পিকআপ ট্রাকটি, যা তাকে উপহার দিয়েছিলেন বিখ্যাত গ্যাংস্টার ঘরানার সিনেমা নির্মাতা

গাড়ি ও বাইকের এই দুর্দান্ত সংমিশ্রণ নিয়ে জন আব্রাহাম জানিয়েছেন, তার আদর্শ গ্যারেজে সবসময়ই চার চাকা আর দুই চাকার নিখুঁত ভারসাম্য থাকবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments