মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন দীপিকা
spot_img
spot_img

বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন দীপিকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপ ফাইনাল শুরু হওয়ার দেড় ঘণ্টা আগে শুরু হলো জমজমাট অনুষ্ঠান। আয়োজকরা বলেছিল মাত্র ১৫ মিনিটেই পুরো বিশ্বকে তারা তাক লাগিয়ে দিতে চায় । ১৫ মিনিট নয়, আরেকটু বেশি সময়ই হলো সমাপনী অনুষ্ঠান। যে অনুষ্ঠানটি মাতিয়ে তুললেন বলিউডের তারকা নোরা ফাতেহি। এছাড়া বিশ্বকাপ ট্রফি উন্মেচন করলেন দীপিকা পাড়ুকোন।

বিশ্বকাপের উদ্বোধনীতেও পারফর্ম করার কথা ছিল ফাতেহির। কিন্তু সেদিন দেখা না গেলেও সমাপনীতে দেখা গেছে তাকে। জমকালো সমাপনী অনুষ্ঠানে কাতার সংমিশ্রণ ঘটিয়েছে হলিউড-বলিউডের গ্ল্যামারের।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার কিছুক্ষন পরেই শুরু হয় সমাপনী অনুষ্ঠান। ‘আ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলনের সঙ্গে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্ত হয়ে দারিয়েছে। বিশ্বকাপে আরেটি গান ‘আর্বো’ গেয়েছেন জুনা এবং গিমস। প্রথম এবং শেষ গানের মাঝে থিম সং ‘হায়া হায়া’ গেয়েছেন আমেরিকার গায়ক ডেভিডো ও আইশা।

শেষে ছিল নোরার নাচ।‘লাইট দ্য স্কাই’ গানে তিনজনের সঙ্গে নাচতে দেখা গেছে তাকে। তার সঙ্গী হয়েছিলেন বালকিস, রহমা রিয়াদ এবং মানাল। খেলা শুরুর কিছুটা আগে কাঙ্কিত ট্রফি উন্মোচন করে ইতিহাস গড়েছেন দীপিকা পাড়ুনোর। এই আগে বিশ্বকাপের মঞ্চে এমন কোন ভারতীয়কে দেখা যায় নি।

ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments