রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ব্রাজিল ও কলম্বিয়া
spot_img
spot_img

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ব্রাজিল ও কলম্বিয়া

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মার্চে যুক্তরাষ্ট্রে ব্রাজিল ও কলম্বিয়ার মোকাবেলা করবে ফ্রান্স। কোচ দিদিয়ের দেশ্যম এই তথ্য নিশ্চিত করেছেন।

দেশ্যম বলেন, ‘কোন ইভেন্ট যেখানে অনুষ্ঠিত হবে সেখানে খেলতে যাবার আনন্দই আলাদা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে ব্রাজিল ও কলম্বিয়ার মোকাবেলা করার অপেক্ষা আর শেষ হচ্ছেনা।’

আগামী বছর মার্চে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে বোস্টনে মাঠে নামবে ফ্রান্স। এরপর ওয়াশিংটনে কলম্বিয়ার মুখোমুখি হবে।

সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালিস্ট ফ্রান্স তার চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয় করেছিল।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে আই-গ্রুপে ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল, নরওয়ে এবং ইরাক, বলিভিয়া ও সুরিনামের মধ্যকার প্লে—অফ বিজয়ী দল।

মে মাসের মাঝামাঝিতে দেশ্যম তার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন। টুর্নামেন্টের পর তিনি পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন। ফ্রান্সের পরবর্তী কোচ হিসেবে ইতোমধ্যেই জিনেদিন জিদানের নাম ফেবারিটের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments