শুক্রবার, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকবিশ্বজুড়ে মার্চেই সংক্রমণ কোটি ছাড়িয়েছে, শনাক্ত মাত্র ৬ শতাংশ - ডয়েচে ভেলে
spot_img
spot_img

বিশ্বজুড়ে মার্চেই সংক্রমণ কোটি ছাড়িয়েছে, শনাক্ত মাত্র ৬ শতাংশ – ডয়েচে ভেলে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
বিশ্বজুড়ে মোট করোনা ভাইরাস সংক্রমণের মাত্র ৬ শতাংশ শনাক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। নতুন ওই গবেষণায় বলা হয়, বিশ্বজুড়ে স্বাস্থ্য সংস্থাগুলো করোনা আক্রান্তের যে আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করছে প্রকৃত সংখ্যা তার থেকে অনেক অনেক বেশি৷ পৃথিবীতে করোনা আক্রান্তের সংখ্যা এরইমধ্যে কোটি ছাড়িয়েছে৷ এ খবর দিয়েছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে।
খবরে বলা হয়, সেন্ট্রাল জার্মানির গ্যোটিংগেন ইউনির্ভাসিটির দুই গবেষক ক্রিস্টিয়ান বোমার ও সেবাস্টিয়ান ভল্মের মাসিক জার্নাল ‘দ্য ল্যানসেট ইনফেকশিয়াস ডিজিজেস’ এ সম্প্রতি প্রকাশিত কয়েকটি গবেষণাপত্রের তথ্য বিশ্লেষণ করেন৷ তারা করোনা আক্রান্তের আনুষ্ঠানিক রেকর্ড কতটা ঠিক সেটা মূল্যায়ন করতে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু এবং সংক্রমিত হওয়া থেকে মৃত্যু পর্যন্ত মাঝের সময় নিয়ে হিসাবনিকাশ করেন৷
তারা জানান, ওই হিসাবে আমরা দেখতে পাই, পৃথিবীজুড়ে দেশগুলো গড়ে মোট আক্রান্তের মাত্র ছয় শতাংশকে শনাক্ত করতে পেরেছে৷ আসলে করোনা সংক্রমণের মোট সংখ্যা এরইমধ্যে কোটি ছাড়িয়েছে৷ তাই সরকার বা নীতিনির্ধারকদের করোনা সংক্রমণের সংখ্যার ভিত্তিতে কোনো পরিকল্পনা করার ক্ষেত্রে চরম সাবধানতা অবলম্বন করা উচিত৷
বিভিন্ন দেশে টেস্টের পরিমাণ এবং টেস্টের ফলের গ্রহণযোগ্যতার মধ্যেও বিস্তর পার্থক্য আছে বলে সতর্ক করেন অধ্যাপক ভল্মের৷ বলেন, আনুষ্ঠানিক এসব তথ্য খুব একটা সাহায্য করতে পারবে না৷
দুই গবেষক হিসাব করে বলেন, ৩১ মার্চ পর্যন্ত জার্মানিতে হয়তো চার লাখ ৬০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন৷ ওই সময়ে যুক্তরাষ্ট্রে হয়তো মোট সংক্রমণ এক কোটি ছাড়িয়েছে, স্পেনে ৫০ লাখের বেশি, ইতালিতে ৩০ লাখের বেশি এবং বৃটেনে ২০ লাখের মত মানুষ সংক্রমিত হয়েছেন৷ অথচ, জনস হপকিন্স ইউনির্ভাসিটির দেওয়া তথ্যানুযায়ী ৩১ মার্চ পর্যন্ত বিশ্বজুড়ে নয় লাখের মত মানুষের সংক্রমণ শনাক্ত হয়েছে বা তাদের চিকিৎসা চলছে৷ এ বিষয়ে গবেষকরা বলেন, অপর্যাপ্ত এবং দেরিতে টেস্ট করানোর কারণেই হয়তো ইতালি, স্পেন ও ফ্রান্সের মত ইউরোপের কয়েকটি দেশে জার্মানির তুলনায় করোনা সংক্রমণে মৃত্যুর হার এত বেশি৷
তাদের হিসেব অনুযায়ী, জার্মানি তাদের মোট আক্রান্তের প্রায় ১৬ শতাংশকে শনাক্ত করতে পেরেছে৷ সেই তুলনায় ইতালি মাত্র ৩ দশমিক ৫ শতাংশ এবং স্পেন ১ দশমিক ৭ শতাংশ সংক্রমণ শনাক্ত করেছে৷ তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র (১.৬%) এবং যুক্তরাজ্যে (১.২%) শনাক্তের হার আরো কম৷
RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments