বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকবিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৮০১০৬১, মৃত ৩৯ হাজার ছুঁইছুঁই
spot_img
spot_img

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৮০১০৬১, মৃত ৩৯ হাজার ছুঁইছুঁই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩৯ হাজার ছুঁইছুঁই করছে, আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেল। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বের আক্রান্ত সংখ্যা ৮ লাখ ১ হাজারর ৬১ জন এবং মৃতের সংখ্যা ৩৮ হাজার ৭৪৯ জন। তবে সুস্থ হয়ে পরিবারে ফেরা মানুষের সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়ীতে ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৩১৭ জন।
ওয়ার্ল্ড মিটারের তথ্য মতে, আক্রান্তদের মধ্যে ২ লাখ ১১ হাজার ৬৬ জনের ফাইল বন্ধ করা হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ৩৮ হাজার ৭৪৯ জন (১৮ শতাংশ) এবং সুস্থ হয়ে বাড়ীতে ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৩১৭ জন (৮২ শতাংশ)।

এদিকে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকা ৫ লাখ ৮৯ হাজার ৯৯৫ জন রোগীর মধ্যে ৩০ হাজার ২৮৯ জন (৫ শতাংশ) শঙ্কায় রয়েছেন এবং হাল্কা আক্রান্ত রয়েছেন ৫ লাখ ৫৯ হাজার ৭০৬ জন (৯৫ শতাংশ)। ওদিকে মঙ্গলবার মৃতের সংখ্যায় এগিয়ে রয়েছে ফ্রান্স। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে আজ মারা গেছে ৪৭৩ জন। এর ফলে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৮৯ জন এবং মোট আক্রান্ত ৯৪ হাজার ৪১৭। আজ একদিনেই আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৬১ জন।

মৃতের সংখ্যায় এর পরে রয়েছে বেলজিয়াম। দেশটিতে আজ ১৯২ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৫ জনে। ৮৭৬ জন আক্রান্ত মিলে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৭৫। তৃতীয় অবস্থানে রয়েছে ইরান (১৪১ জন)। দেশটিতে মোট মৃত ২ হাজার ৮৯৮ এবং আক্রান্ত ৩ হাজার ১১০ জন বেড়ে ৪৪ হাজার ৬০৫। এদিন আরো মারা গেছে অস্ট্রিয়ায় ২০ জন, যুক্তরাষ্ট্রে ১৭, সুইজারল্যান্ড ১৪, ইন্দোনেশিয়া ১৪, ডেনমার্ক ১৩ এবং ফিলিপাইনে জন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments