ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিসিএস বিসিএস (পশুসম্পদ) ক্যাডার সার্ভিসে প্রবেশ পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে এবং উক্ত ক্যাডারে কর্মরত ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও অ্যানিমেল হাজবেন্ড্রি (এএইচ) ডিগ্রিধারী কর্মকর্তাদের জন্য একটি সমন্বিত মেকআপ কোর্সের কারিকুলাম প্রণয়নের বিষয়ে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (৫ নভেম্বর) এ প্রজ্ঞাপন জারি করেন উপসচিব মুহা. মাছুম বিল্লাহ।
(ক) বিসিএস (পশুসম্পদ) ক্যাডার সার্ভিসের প্রবেশ পর্যায়ের সকল পদ সমন্বিত ডিগ্রিধারী (বি.এসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি) গ্র্যাজুয়েট দ্বারা পূরণ করা হবে।
(খ) মাঠ পর্যায়ে প্রাণিসম্পদ উৎপাদন, প্রাণিস্বাস্থ্য ও সম্প্রসারণ কার্যক্রমে আধুনিক ও বিজ্ঞানসম্মত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে কর্মরত ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এবং অ্যানিমেল হাজবেন্ড্রি (এএইচ) ডিগ্রিধারী কর্মকর্তাদের জন্য ৬ (ছয়) মাস মেয়াদি ৩০ ক্রেডিটের একটি সমন্বিত ইন-সার্ভিস প্রশিক্ষণ (মেকআপ) কোর্স চালু করা হবে।
(গ) বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে কর্মরত এবং উক্ত ইন-সার্ভিস প্রশিক্ষণ (মেকআপ) কোর্স সম্পন্নকারী সকল কর্মকর্তা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শে


































Recent Comments