শনিবার, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবীকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

বীকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের অন্যতম প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি তাদের শেয়ারহোল্ডারদের জন্য পুরোপুরি নগদ ২১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (২২ অক্টোবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পরই লভ্যাংশের এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই লভ্যাংশের পুরো অংশটিই সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য বরাদ্দ করা হয়েছে। কোম্পানির উদ্যোক্তা এবং পরিচালকরা কোনো লভ্যাংশ গ্রহণ করবেন না।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ১০ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ২৬ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ৯৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৮৬ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর, বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতির মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments