সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবীমায় ভর করে এগুচ্ছে সূচক
spot_img
spot_img

বীমায় ভর করে এগুচ্ছে সূচক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ২৫ আগস্ট বুধবার পুঁজিবাজারে বীমা খাতের শেয়ারের প্রাধান্য দেখা গেছে। দুপুর ১২টা পর্যন্ত লেনদেনে প্রথম দুই ঘণ্টা শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ খাতের ৫০ শেয়ারের গড় শেয়ার দর ২.৬৫ শতাংশ দর বেড়েছিল। যা এ সময়ে অন্য যেকোনো খাতের তুলনায় বেশি ছিল।

খাতওয়ারি গড় দরবৃদ্ধির ক্ষেত্রে গড়ে ১ শতাংশ শেয়ারদর বেড়েছিল আর্থিক প্রতিষ্ঠান এবং টেলিযোগাযোগ খাত ছিল এর পরের অবস্থানে।

শুধু শেয়ারদর নয়, এ সময় পর্যন্ত খাতওয়ারি লেনদেনে বীমা খাত ছিল সবার ওপরে। দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে ১ হাজার ১৩৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে বীমা খাতেরই লেনদেনের পরিমাণ ২২৭ কোটি ৫২ লাখ টাকার, যা মোট লেনদেনের ২০.০৪ শতাংশ।

১৪৪ কোটি ১২ লাখ টাকার লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল জ্বালানি ও বিদ্যুৎ খাত, যা ছিল এ সময় পর্যন্ত মোট লেনদেনের ১২.৬৯ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা বস্ত্র খাতের ১৪৩ কোটি ৩৬ লাখ টাকার বা ১২.৬৩ শতাংশ লেনদেন হয়েছে।

তবে একক কোম্পানি হিসেবে লেনদেন বা দরবৃদ্ধির শীর্ষ ৫ কোম্পানির মধ্যে একটিও বীমা খাতের শেয়ার ছিল না।

সর্বোচ্চ ১০ শতাংশ দরবৃদ্ধি নিয়ে দরবৃদ্ধির তালিকার শীর্ষে দেখা গেছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সিভিও পেট্রোক্যামিকেলকে। প্রায় ১০ শতাংশ দরবৃদ্ধি নিয়ে পরের চার কোম্পানি ছিল শ্যামপুর সুগার মিলস, মেঘনা কনডেন্সড মিল্ক, সাউথবাংলা ব্যাংক এবং আইপিডিসি।

দরবৃদ্ধির ষষ্ঠ অবস্থানে ছিল বীমা খাতের শেয়ার পদ্মা লাইফ। কোম্পানিটির শেয়ারদর ৯.৮৬ শতাংশ বেড়ে ৪৫.৭০ টাকায় কেনাবেচা হচ্ছিল। ৯ শতাংশ দরবৃদ্ধি নিয়ে অষ্টম অবস্থানে ছিল ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। পৌনে ৭ শতাংশ দরবৃদ্ধি নিয়ে ১৩তম অবস্থানে ছিল প্রগ্রেসিভ লাইফ।

৯.৮৫ শতাংশ দরবৃদ্ধি নিয়ে ফু-ওয়াং ফুড দরবৃদ্ধির শীর্ষ ১০ এ অবস্থান করতে দেখা গেছে। সালভো কেমিক্যাল এবং বিডি মনোস্পুল পেপার কোম্পানি দুইটিও এ তালিকার শেষে ছিল। এ দুইটির শেয়ারদর বেড়েছে ৭ থেকে প্রায় ৮ শতাংশ পর্যন্ত।

দুপুর ১২টায় একক কোম্পানি হিসেবে প্রায় ৪৬ কোটি টাকার লেনদেন নিয়ে লেনদেনের শীর্ষে ছিল শাহজিবাজার পাওয়ার।

৩৫.৬৪ কোটি টাকার লেনদেন নিয়ে রবি ছিল দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ২৯.৯০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা যায়, দিনের প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে বীমা খাতের ৫১ কোম্পানির মধ্যে ৫০টি লেনদেনে এসেছিল। যার সবগুলোই দর বেড়ে কেনাবেচা হচ্ছিল।

এমন দরবৃদ্ধির ধারায় আজ এ সময় পর্যন্ত লেনদেনে অন্য কোনো খাতকে দেখা যায়নি।

ব্যাংক খাতের ১০ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে ১৭টি দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল। প্রকৌশল খাতের ২১ শেয়ার দর বেড়ে এবং ১৫ দর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে।

ওষুধ ও রসায়ন খাতের ১৪ শেয়ারের দরবৃদ্ধির বিপরীতে দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল ১২ শেয়ার।

এ সময় বস্ত্র খাতের ২৪ শেয়ার দর বেড়ে এবং ২৯ শেয়ার দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল।

একই চিত্র অন্য সব খাতে।

সার্বিক হিসেবে দুপুর ১২টায় ডিএসইতে ২০০ শেয়ার দর বেড়ে কেনাবেচা হচ্ছিল। এ সময় ১৩৫ শেয়ারকে গতকালের তুলনায় দর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে। দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছিল ৩৮ শেয়ার।

দুই ঘণ্টার লেনদেন শেষে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২১.৯৩ পয়েন্ট বেড়ে ৬৯০৬.৬০ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।

যদিও সকাল ১০টায় স্বাভাবিক লেনদেন শুরুর নয় মিনিটের মধ্যে সূচকটি ৬৯২৩ পয়েন্ট পর্যন্ত উঠেছিল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments