বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাধারণ বীমায় এজেন্ট কমিশন বাতিলের নির্দেশনা: পহেলা মার্চ থেকে কার্যকর
spot_img
spot_img

সাধারণ বীমায় এজেন্ট কমিশন বাতিলের নির্দেশনা: পহেলা মার্চ থেকে কার্যকর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাধারণ বীমা কোম্পানির এজেন্ট কমিশন বাতিল করে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।  আগামী ১ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

গত ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আইডিআরএ চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেনের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সাধারণ বীমা কোম্পানিগুলোতে পাঠানো হয়েছে।

নির্দেশনায় আইডিআরএ জানিয়েছে, ‘নন-লাইফ বীমাখাতে কর্তৃপক্ষ কর্তৃক অনেকগুলো পদক্ষেপ নেয়া সত্ত্বেও কমিশন এ বিষয়ে শৃঙ্খলা সম্পূর্ণরূপে নিশ্চিত হচ্ছে না বিধায় এ খাতে শৃঙ্খলা আনয়নের স্বার্থে বীমা আইন, ২০১০ এর অধীনে বীমা এজেন্ট নিয়োগ ও নিবন্ধন প্রবিধানমালা গেজেট আকারে প্রকাশিত না হওয়া পর্যন্ত নন-লাইফ বীমাখাতে কমিশন সংক্রান্ত বিষয়ে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো।’

  • নন-লাইফ (সাধারণ) বীমাখাতে ব্যবসা অর্জন বা সংগ্রহের বিপরীতে ১৫ শতাংশ বীমা এজেট কমিশন প্রদান সংক্রান্ত সার্কুলার (নং নন-লাইফ ৩২/২০১২, তারিখ ১ এপ্রিল ২০১২) এবং নন-লাইফের কমিশন হার সংক্রান্ত জারি করা অন্যান্য নির্দেশনাবলী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।
  • নন-লাইফ বীমাখাতে ব্যবসা অর্জন বা সংগ্রহের বিপরীতে বীমা এজেন্ট কমিশন ১৫ শতাংশের পরিবর্তে শূন্য শতাংশ নির্ধারণ করা হলো।
  • উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা কর্মকর্তাদের সংগ্রহ করা প্রিমিয়ামের শতকরা হারে দেয়া যাবে না। চুক্তিভিত্তিক নিয়োগ বাদে সকল উন্নয়ন কর্মকর্তার নিয়োগপত্রে সংশ্লিষ্ট বীমাকারীর পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা উল্লেখ ও প্রদান করতে হবে।
  • সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা কর্তৃপক্ষের সার্কুলার (নন-লাইফ ৬৪/২০১৯)-এর তিন নম্বর দফায় উল্লেখ করা ব্যবস্থাপনা ব্যয়ের জন্য নির্ধারিত ব্যাংক হিসাব থেকে কর্মকর্তা-কর্মচারীদের নিজ ব্যাংক হিসাবে ট্রান্সফার বা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে দিতে হবে।
  • উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সংক্রান্ত মাসিক প্রতিবেদন পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত ছকে কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।

আইডিআরএ-এর এই নির্দেশনার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, সাধারণ বীমার এজেন্ট নিয়োগ ও নিবন্ধন প্রবিধানমালা এখনও হয়নি। যেহেতু এজেন্ট নিয়োগ সংক্রান্ত প্রবিধানমালা নেই, সে কারণেই হয় তো আইডিআরিএ এই কমিশন তুলে দিয়েছে।

তিনি আরও বলেন, ১৫ শতাংশ কমিশন এজেন্টদের জন্য নির্ধারিত হলেও এটা আসলে গ্রাহকরা নিয়ে যেত। এখন এজেন্ট কমিশন শূন্য শতাংশ করায় সাধারণ বীমা কোম্পানিগুলোর মুনাফা বেড়ে যাবে।কমিশনের টাকা কোম্পানিতে থেকে যাবে।

এ বিষয়ে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী বলেন, আইডিআরএ এজেন্ট কমিশন নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা নিদ্বিধায় ভালে‍া একটি সিদ্ধান্ত। এজেন্ট কমিশন শূন্য শতাংশ করা হলে এর সুফল ছোট বড় সব ধরনের কোম্পানি পাবে। এজেন্ট কমিশন না দেয়ার ফলে বীমা কোম্পানিগুলোর প্রফিট (মুনাফা) ১৫ শতাংশ বেড়ে যাবে। এর ফলে বিনিয়োগকারীরাও লাভবান হবে। কারণ বছর শেষে কোম্পানিগুলোর মুনাফা বাড়লে ডিভিডেন্ডের (লভ্যাংশ) পরিমানও বাড়বে। এছাড়া, বীমা কোম্পানিগুলোর স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

জানা গেছে, ২০১১ সালে বীমা খাতের নতুন নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিআরএ গঠিত হওয়ার পর ২০১২ সালেই প্রজ্ঞাপন জারি করে এজেন্ট কমিশনের হার ১৫ শতাংশ বেধে দেয়া হয়েছিল। তবে নিয়ন্ত্রক সংস্থা ও বীমা মালিকদের মধ্যে দেখা দেয়া বিরোধের কারণে তা মুখ থুবড়ে পড়ে।

এতে সাধারণ বীমা কোম্পানিগুলোর এজেন্ট কমিশন নিয়ে এক ধরনের বিশৃঙ্খলাও দেখা যায়। অসুস্থ প্রতিযোগিতায় নেমে কোনো কোনো কোম্পানি ৭০ শতাংশ পর্যন্তও কমিশন দিতে থাকে। যা এজেন্টের বদলে চলে যায় গ্রাহকদের পকেটে। যা সাধারণ বীমা কোম্পানিগুলোর আর্থিক অবস্থার উন্নতি না হওয়ার পেছনে প্রধান কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন পক্ষ থেকে এর সমালোচনাও করা হয়।

দীর্ঘ আলোচনা-সমালোচনার মধ্যে গত বছরের ১৮ জুলাই আইডিআরএ, বিআইএ এবং সবগুলো সাধারণ বীমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আইডিআরএ চেয়ারম্যান সাধারণ বীমা খাতের উন্নয়নের জন্য ১৫ শতাংশের বেশি এজেন্ট কমিশন দেয়াকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন। বৈঠকের সিদ্ধের অংশ হিসেবে ১ আগস্ট থেকে সাধারণ বীমা কোম্পানিগুলোকে এজেন্ট কমিশনের সর্বোচ্চ হার ১৫ শতাংশ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেয় আইডিআরএ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments