বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবীমা খাতে বিনিয়োগকারীদের ঝোঁক
spot_img

বীমা খাতে বিনিয়োগকারীদের ঝোঁক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে বীমা খাতের শেয়ারগুলোতে বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে। যে কারণে গেল সপ্তাহে টপটেন গেইনার তালিকায় বীমা খাতের ৮টি কোম্পানি উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় উঠে আসা ৮ বীমা কোম্পানির মধ্যে  শীর্ষে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোম্পানির দর বেড়েছে ৫৩.৩৬ শতাংশ।

আলোচিত সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ১ কোটি ৫২ লাখ টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর বেড়েছে ২৪ দশমিক ১১  শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ৬৮ লাখ ৯৫ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৩ কোটি ৪৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনতা ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২০ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন  ২১ লাখ ৯৯ হাজার  টাকার  শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, বিকন ফার্মাসিটিক্যালস, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments