রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedবীমা খাতে বিনিয়োগকারীদের ঝোঁক
spot_img
spot_img

বীমা খাতে বিনিয়োগকারীদের ঝোঁক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে বীমা খাতের শেয়ারগুলোতে বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে। যে কারণে গেল সপ্তাহে টপটেন গেইনার তালিকায় বীমা খাতের ৬টি কোম্পানি উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় উঠে আসা ৬ বীমা কোম্পানির মধ্যে  শীর্ষে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোম্পানির দর বেড়েছে ৩০.০৪ শতাংশ।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ১ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ৯ কোটি ৭৫ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর বেড়েছে ২২ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ৮ কোটি ২১ লাখ ৩৬ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৪১ কোটি ৬ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এশিয়া ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৮ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন এক কোটি ৯৭ লাখ ১০ হাজার  টাকার  শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ৯ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য বীমা কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments