
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির দর ৪ টাকা ৬০ পয়সা বা ৬.৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৬৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৪১৫ বারে ৫ লাখ ৯৭ হাজার ৪২৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ১০ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৫০ পয়সা বা ৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেমিনী সী ফুড। আজ শেয়ারটির দর ১৮ টাকা ৮০ পয়সা বা ৪.৯৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৫৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পেপার প্রোসেসিং ৪.৯৬ শতাংশ, মনোস্পুল পেপার ৪.৯৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স ৪.৯৪ শতাংশ ,জিলবাংলা সুগার মিলস ৪.৯২ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ৪.৮৫ শতাংশ, তমিজ উদ্দিন টেক্সটাইল ৪.৭৭ শতাংশ এবং ইস্টার্ন হাউজিংয়ের ৪.৭১ শতাংশ শেয়ারের দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments