
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, প্রতিষ্ঠানটির শেয়ার দর আজ কমেছে ২ শতাংশ। প্রতিষ্ঠানটি ৮ বারে ২৬ হাজার ৬০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ার দর আজ কমেছে ১ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৭৭৬ বারে ১ লাখ ২০ হাজার ১২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর আজ কমেছে ১ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৫০১ বারে ৫২ হাজার ৩০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – বাংলাদেশ অটোকারসের ১.৯৭ শতাংশ, শমরিতা হসপিটালের ১.৯৭ শতাংশ, নর্দান জুটের ১.৯৭ শতাংশ, মেঘনা সিমেন্টের ১.৯৭ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১.৯৭ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১.৯৬ শতাংশ এবং জিপিএইচ ইস্পাতের ১.৯৬ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
























Recent Comments