ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, প্রতিষ্ঠানটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৭০ পয়সা বা ৯.৫৯ শতাংশ কমেছে। সর্বশেষ প্রতিষ্ঠানটির ইউনিট দর হয় ৬ টাকা ৬০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫০ পয়সা বা ৮.৯৩ শতাংশ কমেছে। ইউনিটটি সর্বশেষ ৫টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭.২০ টাকা বা ৭.৭৫ শতাংশ কমেছে। কোম্পনিটির সর্বশেষ শেয়ার দর ৮৫ টাকা ৭০ পয়সা।
তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে- ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৭.৪০, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.২৭, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.১৪, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.১৪, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৬৬, সোনারগাঁ টেক্সটাইলের ৫.৮৯ এবং গ্রামীন ওয়ান স্কিম টুর ৫.৫৯ শতাংশ দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments