ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ৩০৯ বারে ১ লাখ ৯০ হাজার ৫৪৬টি শেয়ারটি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৭ লাখ ৯০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ২৭ বারে ৭১১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮০০ বারে ৩৫ লাখ ৪৭ হাজার ৪৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশ গার্মেন্টসের ৮.৭১ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৭.৭৯ শতাংশ সোনারগাঁ টেক্সটাইলের ৭.৭৩ শতাংশ, এসিআই লিমিটেডের ৭.৫৬ শতাংশ, এপোলো ইস্পাতের ৬.৭৪ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৬.৬৬ শতাংশ, এবং ডেল্টা স্পিনিংয়ের ৬.৪৫ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments