
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রাউন সিমেন্ট পিএলসি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ২৩৪ বারে ১ লাখ ৩ হাজার ৮২২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭০ লাখ ১০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ড্রাগন সোয়টারের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ১৬১ বারে ১ কোটি ১৫ লাখ ১৪ হাজার ৫৭১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কােটি ৪৫ লাখ ৯০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ৯৪৬ বারে ১ লাখ ১৯ হাজার ৬৪৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ৬.০৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৫.১৯ শতাংশ, এডিএন টেলিকমের ৫.১৪ শতাংশ, ডেল্টা লাইফের ৪.৫৯ শতাংশ, অলিম্পিক এক্সেসরিসের ৪.৫১ শতাংশ, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৪.৪২ শতাংশ এবং নিউ লাইনের ৪.২৭ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments