ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২৬ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৩ টাকা ৬০ পয়সা। এদিকে অলিম্পিক এক্সেসরি লিমিটেডের দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৩৮ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩ টাকা ৯০ পয়সা বা ৭.৭৮ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ইস্টার্ন ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং, দেশবন্ধু পলিমার, জেনারেসন নেক্সট, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments