ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৫.৯৫ শতাংশ। এদিকে ন্যাশনাল টি কোম্পানির শেয়ার দর ৫.৬৮ শতাংশ কমে দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে এবং তমিজ উদ্দির টেক্সটাইলের শেয়ার দর ৫.৪৬ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে।
এছাড়াও আজ দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স, জিল বাংলা সুগার মিলস, সিলভা ফার্মা, গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ড এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments