
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ১১০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ৭১ লাখ ৮১ হাজার ৯১৬টি শেয়ার হাতবদল করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ১৮ লাখ ৬৮ হাজার ৪১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিএটিবিসি । কোম্পানিটির ২ লাখ ৭৯ হাজার ২৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৮ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইয়াকিন পলিমার, সাইফ পাওয়ারটেক, ওরিয়ন ফার্মা, ড্রাগন সোয়েটার, ফরচুন সুজ, ব্রাক ব্যাংক ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments