
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৪০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।কোম্পানিটি ২৭ লাখ ১৮ হাজার ৭৬২টি শেয়ার হাতবদল করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ২৬ লাখ ১৯ হাজার ২০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ । কোম্পানিটির ২১ লাখ ২৮ হাজার ২৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫ কোটি ৬৫ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ওরিয়ন ফার্মা, ব্রাক ব্যাংক, একমি পেস্টিসাইডস, অগ্নি সিমেস্টমস, লাফার্জহোলসিম ও বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
























Recent Comments