ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

তথ্যমতে, কোম্পানিটি মোট ১ কোটি ২৭ লাখ ৪৭ হাজার শেয়ার হাতবদল হয়ে মোট ১৫৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৭৪ লাখ ৫ হাজার ১৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৫ কোটি ৯৭ লাখ টাকা।
স্কয়ার ফার্মা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১৬ লাখ ২৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৯৯ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে ওরিয়ন ফার্মা, গ্রামীনফোন, ব্রাক ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম, লংকাবাংলা ফিন্যান্স ও ফাইন ফুডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments