ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ২৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার কোম্পানিটি মোট ২৩ লাখ ৯৮ হাজার শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা ব্রাক হাউজিং লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ২৮ লাখ ৩৮ হাজার ৪৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬ কোটি ৩৩ লাখ টাকা।
বেক্সিমকো তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৯২ লাখ ৯৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২ কোটি ৭৩ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments