
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম। আজ কোম্পানিটির ৪০ কোটি ৬২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৮ লাখ ৫৫ হাজার টাকার।
লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কাট্টালি টেক্সটাইল লিমিটেড।কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৫২ লাখ ৭৬ হাজার টাকার।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বিবিএস ক্যাবলস, সী পার্ল, ওরিয়ন ফার্মা, ভিএফএস থ্রেড, মোজাফ্ফর হোসেন স্পিনিং এবং নাহি অ্যালুমিনিয়াম।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments