ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩১ আগস্ট, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড এবং কেয়া কসমেটিক্স লিমিটেড।
বসুন্ধরা পেপার মিলস: কোম্পানিটির সর্বশেষ শেয়ারের লেনদেন দর হয়েছে ৬৬ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
ইস্টার্ন হাউজিং: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৯৬ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ৮ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
কেয়া কসমেটিক্স: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৭ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ৯.২৩ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments