ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের সাত কোম্পানির শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ১৬ নভেম্বর চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বুধবার ১৬ নভেম্বর, ২০২২ তারিখ আজিজ পাইপস, দেশ বন্ধু, ই-জেনারেশন, আইটিসি, কাসেম ইন্ডাস্ট্রিস, কুইন সাউথ টেক্সটাইল এবং আর. এন. স্পিনিং মিলসের শেয়ার লেনদেন চালু হবে। রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিগুলো এর আগে ১৩ ও ১৪ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments