ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৩ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫০ পয়সা বা ১.৬৮ শতাংশ। শেয়ারটির সর্বশেষ দর হয়েছে ২৯ টাকা ২০ পয়সা। এদিন কোম্পানিটি ১ হাজার ৭৭৭ বারে ১৭ লাখ ১২ হাজার ২৫৯টি শেয়ার লেনদেন করেছে।
এছাড়া ওরিয়ন ইনফিউশনের ১.৩৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ১.২৪ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় আরোও রয়েছে- জুট স্পিনার্স, ওয়াইম্যাক্স, রতনপুর স্টিল, ইউনিয়ন ইন্সুরেন্স, হা-ওয়েল টেক্সটাইল, মার্কেন্টাইল ব্যাংক এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments