ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৮.৩৬ শতাংশ। এদিকে আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান স্কিম ওয়ানের ইউনিটের দর আগের দিনের তুলনায় ৬ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর ৫.৫৫ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এ তালিকায় শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনার্জিপ্যাক পাওয়ার, ভিএফএস থ্রেড ডাইং, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তুংহাই নিটিং, আনলিমা ইয়ার্ন, এস্কয়ার নিট এবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments