
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির ১৩৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ৯৭ লাখ ৩ হাজার ৭৮০টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির ১১ লাখ ৫২ হাজার ১০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০২ কোটি ৭৩ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির ৫৫ লাখ ৩১ হাজার ৯৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৯ কোটি ২৬ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, আইপিডিসি ফিন্যান্স, ফু-ওয়াং ফুড, ইয়াকিন পলিমার, বিকন ফার্মা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.




























Recent Comments