ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, আজ বেক্সিমকো ফার্মার ৫৫ কোটি ৩৩ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে বেক্সিকো ফার্মা ডিএসইতে টপটেন লেনদেনের শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লেনদেন অবস্থান নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর ৪৪ কোটি ৪৭ লাখ ৭ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৪২ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৩৯ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২৭ কোটি ৪২ লাখ ৭৯ হাজার টাকার, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ২৪ কোটি ৮৯ লাখ ৩৯ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ২২ কোটি ৫ লাখ ১২ হাজার টাকার, গ্রামীণফোনের ১৬ কোটি ৬৬ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ১৪ কোটি ৩৮ লাখ ১১ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ১৪ কোটি ২০ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments