ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১১ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির মোট ২৪ কোটি ৫০ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সালভো কেমিক্যালের আজ ২১ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ওরিয়ন ফার্মার ২০ কোটি ১৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে।
এছাড়া এ তালিকায় আরও রয়েছে- লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, আফতাব অটো, ওয়াইম্যাক্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, সানলাইফ ইন্স্যুরেন্স এবং দেশবন্ধু পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments