ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২২ আগস্ট, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৪ কোটি ৬৬ লাখ ১৬ হাজার টাকার। এদিকে ব্র্যাক ব্যাংকের ৩৬ কোটি ৯১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২৮ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই হসপিটাল, রবি, বিএটিবিসি, ইউসিবি, ইউনিলিভার, আইএফআইসি ব্যাংক এবং সিটি ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.





























Recent Comments