ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। তবে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১২ টা ৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৭২ কোটি ১৮ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৩৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৫.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৩ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭০ টির, কমেছে ১৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৩৪ লাখ ৫৫৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.



























Recent Comments