ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন কে. এম. আওলাদ হোসেন।বুধবার (১ জুলাই) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২১ সালে তিনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হিসেবে যোগ দেন। ব্যাংকটির শুরু থেকেই ব্যবসায়িক লক্ষ্য অর্জন ও কার্যক্রম সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
এর আগে কে. এম. আওলাদ হোসেন দীর্ঘদিন ডাচ্-বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। সেখানে তিনি প্রায় ১৭ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার মধ্যে রয়েছে—ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, চিফ বিজনেস অফিসার, চিফ অপারেটিং অফিসার, হেড অব ব্রাঞ্চ বিজনেস এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপনা দায়িত্ব।
তিনি তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে।দীর্ঘ ৩৩ বছরেরও বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতায় তিনি শাখা ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, করপোরেট ব্যাংকিং, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং কেন্দ্রীয়কৃত কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
শিক্ষাগত জীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ





























Recent Comments