ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই প্লাটফর্মের বেঙ্গল বিস্কুটের ঘোষিত স্টক ডিভিডেন্ড প্রদানে অসম্মতি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইবি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেঙ্গল বিস্কুট ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করে। কিন্তু নিয়ম অনুযায়ী বিএসইসির অনুমতি ছাড়া কোনো কোম্পানি বোনাস ডিভিডেন্ড বিতরণ করতে পারে না।
বোনাস ডিভিডেন্ড ঘোষণা করে তা শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণের অনুমতি চেয়ে বিএসইসিতে আবেদন করে কোম্পানিটি। কিন্তু বিএসইসি বেঙ্গল বিস্কুটের বোনাস ডিভিডেন্ড বিতরণে সম্মতি দেয়নি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


























Recent Comments