শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদবেড়েছে সূচক বেড়েছে লেনদেন
spot_img
spot_img

বেড়েছে সূচক বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৪ নভেম্বর, ২০২৪ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনের পরিমান আগের তুলনায় বেড়েছে। দিন শেষে আজ ৬৪.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৪ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৮ শতাংশ বা ৬১.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫২.৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬২.৩৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৭.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৭ টির, কমেছে ১০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৪.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ১৮ লাখ ১৮ হাজার ৬৮১ টি শেয়ার ১ লাখ ৮৬ হাজার ৯৪০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৬৫ কোটি ২৪ লাখ ৬৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৮.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৯০.৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৪৭.৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৬১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯১৫.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৭৮ টির, কমেছিল ১৮১ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৪.৭২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৮৫ লাখ ১১ হাজার ৪০৫ টি শেয়ার ১ লাখ ৫৮ হাজার ৩৬০ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৪ শতাংশ বা ১২২.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৫৮৪.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২ টির, কমেছে ৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৫ লাখ ৮৭ হাজার ৭১৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments