বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবেসিক ব্যাংকের এজিএমে মিলল বড় আশার খবর
spot_img
spot_img

বেসিক ব্যাংকের এজিএমে মিলল বড় আশার খবর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসির ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।

এজিএমে বাংলাদেশ সরকারের শতভাগ শেয়ারহোল্ডারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল সভায় উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, বেসিক ব্যাংক ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে এবং লোকসানের পরিমাণ কমে আসছে। এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে লোকসান আরও কমানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অব্যাহতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ব্যাংকটির আমানতও বাড়ছে, যা মানুষের আস্থার বিষয়টি তুলে ধরে। আমানত বাড়ার পাশাপাশি ঋণ ও আমানতের অনুপাত কমে এসেছে বলে উল্লেখ করে তিনি জানান, এতে ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতাও বেড়েছে। তবে নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেন তিনি।

নাজমা মোবারেক আরও বলেন, বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা দক্ষ এবং ব্যাংকের মানবসম্পদের মানও ভালো। পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার যৌথ প্রচেষ্টার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, ব্যাংকে কর্মরতরা প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারবেন।

ব্যাংকটির শ্রেণীকৃত বা খেলাপি ঋণের পরিস্থিতির উন্নতির ওপরও গুরুত্ব দেওয়া হয় এজিএমে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব। একই সঙ্গে ব্যাংকের নন-ইন্টারেস্ট ইনকাম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বেসিক ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী জানান, খেলাপি ঋণ আদায় বর্তমানে ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের আলোকে খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম জোরদার এবং আইনি প্রক্রিয়া আরও গতিশীল করার পরামর্শ দেন তিনি।

তিনি একই সঙ্গে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নির্দেশনাগুলো যথাযথভাবে পালন এবং ব্যাংকের কর্মক্ষেত্রে সুশাসন বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এজিএমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদও ব্যাংকের নন-ইন্টারেস্ট ইনকাম বাড়ানোর ওপর গুরুত্ব দেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক রুপ রতন পাইন বলেন, বেসিক ব্যাংকের সুনাম বাড়ছে এবং ব্যাংকটি ঘুরে দাঁড়াবে বলে তিনি আশাবাদী।

সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মুন্সি আব্দুল আহাদ, শেখ ফরিদ, মো. মতিউর রহমান, ড. আবু সালেহ মোস্তফা কামাল, এস.এম. ইকবাল হোছাইন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রুপ রতন পাইন, ব্যাংকের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মো. হাসান ইমাম এবং অডিট ফার্ম কাজী জহির খান অ্যান্ড কোং-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments