সোমবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবেস্ট হোল্ডিংসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
spot_img
spot_img

বেস্ট হোল্ডিংসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আবাসন খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেড ২০২৫-২৬ হিসাববছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। গতবছর প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ পয়সা।

হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ পয়সা। গতবছর একই সময়ে আয় হয়েছিল ১০ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ১০ পয়সা। গতবছরের একই সময়ে আয় ছিল ১১ পয়সা।

হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ পয়সা। গতবছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১৪ পয়সা।

অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ১৩ পয়সা। গতবছর একই সময়ে আয় হয়েছিল ২৫ পয়সা।

চলতি হিসাববছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৫৩ টাকা ৫১ পয়সা।

এদিকে, তিন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১২ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments