ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নতুন করে আবারোও আবাসিকে গ্যাসের দাম বেড়েছে। এক চুলায় ৪০ টাকা এবং দুই চুলায় ১০৫ টাকা বাড়ানো হয়েছে। আজ ৫ জুন, রোববার এক ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক। এতে আরোও অংশ নেন কমিশনের সদস্য মকবুল ইলাহী চৌধুরী, বজলুর রহমান ও কামরুজ্জামান।

জানা যায়, আবাসিকে এক চুলার বর্তমান দাম ৯৫০ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা, দুই চুলা ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা করা হয়েছে। প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে ১২.৬০ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা, সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দর ঘনমিটারপ্রতি ৪.৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা করা হয়েছে বলে জানান বিইআরসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক।
আবু ফারুক জানান, সার উৎপাদনে সবচেয়ে বেশি ২৫৯ শতাংশ, বৃহৎ শিল্পে ১১.৯৬ শতাংশ, বিদ্যুতে ১২ শতাংশ, ক্যাপটিভে ১৫.৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। গড়ে ২২.৭৮ শতাংশ বাড়ল গ্যাসের দাম।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। তখন পাইকারি দাম ঘনমিটারপ্রতি ১২.৬০ টাকা করা হয়। ভর্তুকি দিয়ে ৯.৭০ টাকায় বিক্রির নির্দেশ দেয় বিইআরসি। নতুন ঘোষণায় গড় মূল্য ১৬.৩০ টাকা করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





















Recent Comments