শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবেড়েছে বেশিরভাগ শেয়ার দর
spot_img
spot_img

বেড়েছে বেশিরভাগ শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১ ডিসেম্বর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৭৮.৫৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.১৪ শতাংশ বা ১৪৩.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩২.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৭.৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭৩.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৮৯.৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৩ টির, কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৮.৫৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৫৩টি শেয়ার ২ লাখ ৩২ হাজার ২৬৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১০২ কোটি ৬১ লাখ ২৯ হাজার টাকা।

গত কার্যদিবস অর্থাৎ ৩০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৫ শতাংশ বা ৯২.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭০৩.২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৫.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৫.৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫১.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫১৬.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৫২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩২ কোটি ১১ লাখ ৫২ হাজার ১৯৫টি শেয়ার ১ লাখ ৬৭ হাজার ৫১৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৪ কোটি ২৬ লাখ ৫৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২.০০ শতাংশ বা ৩৯৩.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯৪ টির, কমেছে ৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪ কোটি ২৯ লাখ ৭২ হাজার ২৮২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০ কোটি ২৮ লাখ ৬০ হাজার ৩৯৭ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন বেড়েছে ৪ কোটি ১ লাখ ১১ হাজার ৮৮৫ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments