বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবেড়েছে শেয়ার দর: বাড়ছে লেনদেন
spot_img
spot_img

বেড়েছে শেয়ার দর: বাড়ছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১০ জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেশিরভাগ শেয়ার দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৪০.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১০ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ১৭.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৫.২৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১.৫৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৯.০০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১ টির, কমেছে ২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪০.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৯২ লাখ ২৪ হাজার ৯৬৮টি শেয়ার ১ লাখ ৪০ হাজার ২২৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০৮ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৯ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৬৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৬৭.৮২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬৭.৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৩৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১০১.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৩ টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয় ১৮৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৫.৯০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ১৮ লাখ ৩৫ হাজার ৯৫৫টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ৭৫১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৯৫ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩ কোটি ৮ লাখ ৩৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৪ শতাংশ বা ৪৬.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬২৬.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ৯২ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৬ কোটি ২৮ লাখ ৬২ হাজার ২৫৩ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩০ লাখ ৪ হাজার ৮৩৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments