রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
spot_img
spot_img

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারে।

শনিবার (২৩ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন আরিফ হোসাইন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৩ মে পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৬৯ দশমিক ৩৮ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯ হাজার ৯১২ দশমিক ৩৯ মিলিয়ন ডলার।

এর আগে ২১ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

মাত্র দুই দিনের ব্যবধানে রিজার্ভে কয়েক কোটি ডলার যোগ হওয়ায় অর্থনীতিতে ইতিবাচক বার্তা দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ঈদকে সামনে রেখে আমদানি ব্যয় ও বৈদেশিক লেনদেনে এটি স্বস্তি দেবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments