ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিস: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৬ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হবে
সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
আনলিমা ইয়ার্ন ডাইং: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১৮ অক্টোবর, ২০২৫ তারিখে দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments